সর্বশেষচারটি হুইলচেয়ারে অসহায় রোগীদের পথচলা হলো সহজ
Inner Wheel Club of Dhaka Nightingale-এর দেওয়া চারটি হুইলচেয়ারে চলাফেরায় অক্ষম রোগীরা এখন আরও সহজে হাসপাতালের সেবা নিতে পারছেন।
বিস্তারিত দেখুন→হাসপাতালে কার্যক্রম বিস্তৃত
২০২৫-২৬ অর্থবছরের ব্যয়িত অর্থের পরিমাণ
২০২৫-২৬ অর্থবছরের সহায়তাপ্রাপ্ত রোগী
কেন্দ্রীয় যাকাত তহবিল ও কেন্দ্রীয় অনুদান তহবিল
অনলাইনে দানের সুবিধা শীঘ্রই চালু হবে।
এই মুহূর্তে আপনি রোগীকল্যাণ সমিতির কেন্দ্রীয় তহবিলের ব্যাংক হিসাবে সরাসরি দান করতে পারেন।
🏦 ব্যাংক হিসাবের তথ্য দেখুন*** আপনার প্রদত্ত অনুদান জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন এস. আর. ও. নং ১৫০-আইন/আয়কর-০৫/২০২৫ এর আলোকে কর রেয়াতের অন্তর্ভুক্ত।
📄 প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের সূচনা হয় ১৯৫৮ সালে, যখন তৎকালীন পূর্ব পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব সোস্যাল ওয়েলফেয়ার-এর উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো চিকিৎসা সমাজকর্মী নিয়োগ দেওয়া হয়। এই উদ্যোগ সফল হওয়ায় পরবর্তীতে ১৯৬১ সালে সমাজকল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠার পর চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কার্যক্রমটি সম্প্রসারিত হয়। ধীরে ধীরে পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন জেলায় এই কার্যক্রম বিস্তৃত হতে থাকে এবং ১৯৯০-এর দশকে আরও বহু হাসপাতালে নতুন ইউনিট চালু করা হয়। বর্তমানে এই কার্যক্রমটি দেশের ৬৪টি জেলা ও ৪২০টি উপজেলায় মোট ৫৪৭টি রোগীকল্যাণ সমিতির মাধ্যমে দুস্থ ও অসহায় রোগীদের সেবা দিয়ে থাকে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন বার্ষিক অনুদানের পাশাপাশি সমাজের দানশীল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের দান, অনুদান, যাকাত রোগীকল্যাণ সমিতির অন্যতম চালিকাশক্তি।
অসচ্ছল রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনভিত্তিক সহায়তা প্রদান করা হয়।
চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে রোগীর প্রয়োজন ও উপযুক্ত সহায়তার ধরন নির্ধারণ করা হয়।
বিনামূল্যে ঔষধ, পথ্য, রক্ত, পরীক্ষা-নিরীক্ষা, বস্ত্র, হুইলচেয়ার ও অপারেশন সামগ্রী প্রদান করা হয়।
প্রয়োজনে মৃত ব্যক্তির লাশ পরিবহন ও দাফনের ব্যবস্থা করতেও সহায়তা করা হয়।
রোগী ও পরিবারের পাশে দাঁড়িয়ে মানসিক সহায়তা, কাউসেলিং ও সামাজিক সমর্থন দেওয়া হয়।
পরিত্যাগকৃত শিশু, নিরাশ্রয় প্রবীণ ও অসহায় রোগীদের সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
সর্বশেষInner Wheel Club of Dhaka Nightingale-এর দেওয়া চারটি হুইলচেয়ারে চলাফেরায় অক্ষম রোগীরা এখন আরও সহজে হাসপাতালের সেবা নিতে পারছেন।
বিস্তারিত দেখুন→
জন্ম থেকেই পায়ে জোর না থাকা ৫ বছরের আব্দুল্লাহকে চিকিৎসকের পরামর্শে এক জোড়া AFO দেওয়া হয়েছে, যাতে সে দৃঢ়ভাবে দাঁড়াতে ও হাঁটতে পারে।
বিস্তারিত দেখুন→
ক্যান্সার রোগীদের জন্য ইনার হুইল ক্লাব অফ বুড়িগঙ্গা হুইলচেয়ার, ব্লাড ব্যাগ, স্ট্রেচার, ওষুধের ফ্রিজ, খাবার ও নগদ সহায়তা দিয়েছে।
বিস্তারিত দেখুন→
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় তিনজন আজীবন সদস্যপদ গ্রহণ করেন এবং শিশু রোগীদের জন্য গুঁড়া দুধ দান করায় ধন্যবাদ জানানো হয়।
বিস্তারিত দেখুন→
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদান বিতরণ করা হয়।
বিস্তারিত দেখুন→
নিজে চলাফেরা করতে না পারা দরিদ্র প্রতিবন্ধী শিশুটির বাসায় গিয়ে হুইলচেয়ার তুলে দেওয়া হয়, এতে তার বৃদ্ধ বাবা-মায়ের কষ্টও লাঘব হবে।
বিস্তারিত দেখুন→
জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে রোগীকল্যাণ সমিতির মাধ্যমে শীতার্ত দরিদ্র রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিস্তারিত দেখুন→একজন রোগীকে মানবিক ও কার্যকর সহায়তার মাধ্যমে পরিপূর্ণ চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করাই হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মূল লক্ষ্য।




বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত সরকারি অনুদান।
সাধারণ ও আজীবন সদস্য চাঁদা।
দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে যাকাত, দান, অনুদান হিসাবে প্রাপ্ত নগদ অর্থ।

দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত চিকিৎসা সহায়ক দ্রব্যসামগ্রী।
হাসপাতালের নিজস্ব সম্পদকে ব্যবহার করে গৃহীত বিভিন্ন আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে প্রাপ্ত নগদ অর্থ।
আমাদের প্রতিটি তহবিলের আর্থিক নিরীক্ষা প্রতিবছর সম্পন্ন হয় — কারণ স্বচ্ছতা ও জবাবদিহিতা আমাদের মূল অঙ্গীকার।
আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে নিচের তথ্য ব্যবহার করুন।
+৮৮০১৭১২২০৫৯৩৪
dd.med@dss.gov.bd
https://dss.gov.bd
কক্ষ নং-৯০১ ও ৯০৩, সমাজসেবা অধিদপ্তর ই-৮/বি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭